×

খেলা

শুরুতেই হোঁচট খেলেন গম্ভীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

শুরুতেই হোঁচট খেলেন গম্ভীর

গৌতম গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। ইতোমধ্যেই দল গোছানোর কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবে লঙ্কান সিরিজের আগেই তাকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ বেছে নিতে হবে।

এদিকে ফিল্ডিং কোচ হিসেবে বিশ্বকাপজয়ী এ ওপেনার যার নাম প্রস্তাব করেছিলেন, তাকে নাকচ করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমের দাবি, সহকারী বেছে নেওয়ার জন্য তাকে কিছু শর্ত দেওয়া হয়েছে।

ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। তবে গুঞ্জন আছে, বিষয়টি মেনে নেয়নি বিসিসিআই। বরং ভারতীয় কাউকেই চাচ্ছে বোর্ড।

দ্রাবিড়ের সহকারী হিসেবে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ ছিলেন। গম্ভীবের সব সহকারীও ভারতীয়ই হোক, এমনটাই চাইছে বোর্ড। 

তবে শুরুর দিকে বোর্ড জানিয়েছিল, গম্ভীর যাদের বেছে নেবেন, তাদেরই দায়িত্ব দেওয়া হবে। এতে শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর। বিদেশি কোচ চাওয়ার আবেদন নাকচ করে দিলো বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App