×

খেলা

শুটিংয়ে রবিউলের পরীক্ষা আজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১১:০২ এএম

শুটিংয়ে রবিউলের পরীক্ষা আজ

রবিউল ইসলাম

তীর-ধনুক হাতে চলমান প্যারিস অলিম্পিকে আর্চার মো. সাগর ইসলাম সবার আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আগামী ৩১ জুলাই শেষ বত্রিশে জায়গা করে নেওয়ার মিশনে ইতালির মাউরো নেসপোলির বিপক্ষে খেলবেন তিনি।

এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ নামছেন শুটার মো. রবিউল ইসলাম। রোববার (২৮ জুলাই) শাতুহু শুটিং সেন্টারে পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন তিনি। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় শুরু হবে এই ইভেন্ট।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ৫৪ জন শুটার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে। এর মধ্যে কেবল ৮ জন পদকের লড়াইয়ে অংশ নেবেন। 

প্যারিসে পাড়ি জমানোর আগে ফাইনাল তথা সেরা আটে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন রবিউল। তাই শেষ আটে যেতে হলে নিজের সেরাটাই দিতে হবে তাকে। কেননা, এই ইভেন্টে চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখিস্তান, জার্মানি, ভারতের মতো শক্ত প্রতিযোগীরা আছেন, যারা পদকের অন্যতম দাবিদার।

এ নিয়ে রবিউলের ভাষ্য, ‘দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। আর এখানে এসেও কঠোর পরিশ্রম করছি। আশা করি, ভালো কিছু করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App