×

খেলা

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক

ফারুক আহমেদ

যেকোনো সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হাসান পাপন। সাবেক এই ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের পর সম্ভাব্য সভাপতি হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে, তাদের মধ্যে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ বেশ এগিয়ে।

সূত্র বলছে, বিসিবি পুনর্গঠনে এরই মধ্যে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়। এর মধ্যে ফারুক আহমেদ ছাড়াও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন আছেন। এ ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও আলোচনায় আছে।

এদিকে শনিবার ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে হয় আলোচনা। সেখানে ফারুককে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফারুক জানান, ‘ক্রিকেট বোর্ড পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে আমাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তাতে ইতিবাচক সাড়া দিয়েছি।’ 

অন্যদিকে আরও দুই ক্রিকেট ব্যক্তিত্বও উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগের কথা নিশ্চিত করেছেন। তবে ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা সরাসরি কথা বলেছেন।

ফারুক বলেন, ‘আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে। আমাকে বলেছে আমি পজিটিভভাবে নিয়েছি। আগে একসময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম, এখন যদি পরিবেশ ভালো হয়। নিজের মতো কাজ করতে পারি, তাহলে কেন নয়। ক্রিকেটকে তো ভালোবাসি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তো মিটিং হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে সভাপতির জন্য এখনো প্রস্তাব দেওয়া হয়নি। তাই এখনই বলতে পারছি না। সভাপতি হওয়ার প্রস্তাব পাইনি; জিজ্ঞেস করেছে, কাজ করব কি না। সভাপতি হবো কি না, যখন প্রস্তাব দেবে, তখন চিন্তা করব।’

ক্রীড়া উপদেষ্টা অবশ্য আগেই বলেছেন, আইসিসির নিয়ম মেনেই যা করার করা হবে। রবিবারও এক সংবাদ সম্মেলনে একই মনোভাব জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, সংস্কার করব পদ্ধতির, ব্যক্তির নয়। সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে, তাদের পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App