×

খেলা

ম্যানইউকে নিয়ে আশাবাদী রোনালদো

Icon

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ম্যানইউকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

কাগজ ডেস্ক : সময়টা ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সবশেষ লিগ শিরোপার স্বাদ মিলেছে এক দশকেরও আগে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গল্প তো আরো পুরনো। সা¤প্রতিক সময়ে দলের যে যেনতেন অবস্থা, তাতে সমস্যা বরং বেড়েই চলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দুরবস্থা কাটিয়ে উঠতে হলে দলের আমুল পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন দলটির সাবেক তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

রেড ডেভিলদের জার্সিতে দুই মেয়াদে খেলেছেন রোনালদো। স্পোর্টিং লিসবন থেকে এসে ২০০৩-২০০৯ পর্যন্ত প্রথম মেয়াদে এখানে খেলেই তারকা হয়ে ওঠেন তিনি। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১২-১৩ মৌসুমে, স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে। ওই মৌসুমেই অবসরে চলে যান এই কিংবদন্তি, ইউনাইটেডের বিবর্ণ যাত্রার শুরুও সেখান থেকেই। গত মৌসুমে লিগ টেবিলের অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি, প্রিমিয়ার লিগের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। সাবেক ক্লাবের এমন বেহাল দশায় দুঃখ প্রকাশ করেছেন রোনালদো। তবে এটাও বিশ্বাস করেন যে, ক্লাবের সামর্থ্য আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, ইউনাইটেডের সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে। এই পুনর্গঠনে ক্লাবের সময় প্রয়োজন।

এটা এখনও বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, কিন্তু তাদের পরিবর্তন দরকার। এটাই যে একমাত্র পথ, সেটা তারা বুঝতেও পারছে। বিশ্বাস করি, দলটির ভবিষ্যৎ উজ্জ্বল। এদিকে দলের টানা ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে আছেন দলটির কোচ এরিক টেন হাগ। এই ডাচ কোচ অবশ্য বরাবরই বলে আসছেন, তার আরো সময় প্রয়োজন। দুই মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করা রোনালদোও কোচ টেন হ্যাগের কড়া সমালোচনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App