×

খেলা

বিপিএলে নতুন ঠিকানায় শরিফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম

বিপিএলে নতুন ঠিকানায় শরিফুল

শরিফুল ইসলাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। তবে এর আগে, সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ কাজে লাগাতে আধাজল খেয়ে লেগেছে প্রায় এক দশম পর বিপিএলে ফেরা চিটাগাং কিংস। জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে বন্দরনগরীর দলটি। এ ছাড়া পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা চলছে তাদের। গুঞ্জন আছে, ওপেনার লিটন দাসও চট্টগ্রাম শিবিরে যুক্ত হতে পারেন।

ঘরোয়া এই টুর্নামেন্টের সবশেষ আসরে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন তিনি। দলটির হয়ে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। 

উল্লেখ্য, চলতি বছরের শেষদিকে অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা। বোর্ড মিটিংয়ে বিপিএলের ড্রাফট ও আসর শুরুর সময় নির্ধারণ করে দেয় বিসিবি। বিপিএলে একাদশ আসরে পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও চট্টগ্রাম ফিরেছে। এ ছাড়া রাজশাহী থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App