×

খেলা

বাফুফের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পিএম

বাফুফের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী শনিবার (২৬ অক্টোবর)। তবে এই নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে একটি নির্দেশনা জারি করেছে বাফুফে। নির্দেশনা অনুযায়ী, প্রচার প্রচারণায় বাফুফের লোগো ব্যবহার করতে পারবেন না কোনো প্রার্থী। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই নির্দেশনাটি জারি করেন।

দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। তবে বাফুফের লোগো ব্যবহারবিধি নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন নেই। যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে এটি। সম্প্রতি নির্বাচনে প্রায় সব প্রার্থী তাদের কার্ডে সংস্থাটির লোগো ব্যবহার করেছেন। নির্বাচনী সভাতেও বাফুফের লোগো ছিল। নির্বাচনী বিধিমালায়ও এ নিয়ে কোনো নির্দেশনা নেই।

এই প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, আমাদের নিষেধাজ্ঞা নাই, বাফুফের আপত্তি করার অধিকার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App