×

খেলা

সাবিনাদের জন্য প্রস্তুত ছাদ খোলা বাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:১৩ এএম

সাবিনাদের জন্য প্রস্তুত ছাদ খোলা বাস

ছবি: সংগৃহীত

সাফের শিরোপা নিশ্চিত হওয়ার আগেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিসি) সঙ্গে যোগাযোগ করে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছর আগে সাফ জয়ের পর সরকারের উদ্যোগে একটি দোতালা বাসের ছাদ কেটে একটি বিশেষ বাস তৈরি করা হয়েছিল। সেই বাসে চড়েই বিমানবন্দর থেকে বাফুফে ভবনে পৌঁছেছিলেন বাংলার বাঘিনীরা।

এবার অবশ্য ছাদ কাটতে হয়নি। আগে থেকেই দুটি ছাদ খোলা বাস প্রস্তুত রেখেছিল বিআরটিসি। এরই একটি সাবিনাদের জন্য সাজানো হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা।

এদিকে কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে বাসটি রওনা হবে। ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবেন সাবিনারা। 

বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি জায়গা পেয়েছে। মাঝে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বামে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও ডানে সেরা গোলরক্ষক রুপ্নার ট্রফি নেয়ার মুহুর্ত।

ঋতুপর্ণার ছবির ওপরে কয়েকটি লোগো রয়েছে। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে। বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে। তাই বিশেষ এই স্থানে তাদের লোগোও আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App