×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির বিতর্কের মাঝেই আইসিসির চেয়ারে বসলেন জয় শাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির বিতর্কের মাঝেই আইসিসির চেয়ারে বসলেন জয় শাহ

জয় শাহ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করেছেন ভারতের জয় শাহ। ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।

গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয়। দুই মেয়াদে আইসিসির প্রধানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 

আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৬ বছর বয়সী জয়। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি বস হলেন তিনি। এর আগে, জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শশাঙ্ক মানোহার এই দায়িত্ব পালন করেছেন।

রবিবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে জয় বলেন, ‘আইসিসি প্রধান হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। আইসিসি পরিচালক ও বোর্ডের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থনের জন্য এবং আমার প্রতি তাদের আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেট অপার সম্ভাবনা ধারণ করে এবং আমি এই সুযোগগুলো কাজে লাগাতে এবং খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আইসিসির দল এবং সদস্য দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

তিনি জানান, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তুর্ভুক্ত করার প্রস্তুতি চলছে এবং ক্রিকেটকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করার সময়টা রোমাঞ্চকর।

জয় বলেন, ‘তিন ধরনের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নারী ক্রিকেটকে বিশ্বব্যাপী প্রসারে চেষ্টা করা হচ্ছে।’

বিদায়ী সভাপতি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘আমি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানাতে চাই, আগের চার বছরে তার নেতৃত্ব এবং অর্জিত মাইলফলকের জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App