×

খেলা

ফাইনালে ভারতকে হারাতে বাংলাদেশের টার্গেট ১১৮ রান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০২ এএম

ফাইনালে ভারতকে হারাতে বাংলাদেশের টার্গেট ১১৮ রান

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১১৭ রান সংগ্রহ করেছে ভারত। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পুরো আসর। রবিবারও একই ভেন্যু বায়েওমাস স্টেডিয়ামে চলছে শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। 

ব্যাট করতে নেমে শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন। স্টেডিয়ামের গ্যালারিতে বসার মতো তেমন ব্যবস্থা নেই। তাই বাংলাদেশি সমর্থকরা সাইডলাইনে দাঁড়িয়েই ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। 

অন্যদিকে, ভারতের পক্ষে গলা ফাটিয়েছেন দেশটির সমর্থকরা। মাঠের খেলায় আগে ব্যাট করতে নেমে ভারত দেখেশুনে শুরু করে। তাদের ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই আউট সানিকা চালকে।

এরপর ৪১ রানের জুটি গড়ে বিপদ থেকে দলকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির (১২) বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তিনি ৪৭ বলে ৫২ রান করেন। 

এছাড়া শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লা ১০ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। বাংলাদেশের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিন। এছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন।

এর আগে চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App