×

খেলা

বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম

বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতলো ভারত

ছবি: ইন্টারনেট

কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ভারতের কাছে বাংলাদেশ ৪১ রানে হেরেছে। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে ভারত।

ওই রান তাড়ায় নেমে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারতের মেয়েরা। ৯ বলে ৫ রান করা কামিলিনিকে আউট করেন ফারজানা ইয়াসমিন। ভারতের বাকি ব্যাটাররাও তেমন সুবিধা করতে পারেননি।

তবে একপ্রান্তে আগলে থাকেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান করে ফারজানা ইয়াসমিনের বলে ক্যাচ দেন তিনি। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন মিথিলা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন। রান তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেননি শুরু থেকেই। 

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ২ বলে শূন্য রান করে ফেরেন মোসাম্মৎ ইভা। পাওয়ার প্লের ভেতর আরও এক উইকেট হারিয়ে ৩৫ রান করে বাংলাদেশ। ২৪ বলে ১৮ রান করে ওপেনার ফাহমিদা ছোঁয়া তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। পরের ব্যাটারদের মধ্যে একজনই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পারেন। ৩০ বলে ২২ রান করেন জুরাইয়া ফেরদৌস।  

এর আগে চলতি মাসে ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। এবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App