×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে যাদের দেখেন পিটারসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে যাদের দেখেন পিটারসেন

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ৮ দলের মেগা এই আসরের। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

এদিকে ক্রিকেট বিশ্লেষকদেরও ব্যস্ততা বেড়েছে। দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের নাম জানাচ্ছেন তারা। এবার সেই তালিকায় নাম লেখালেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। কাদের শেষ চারে দেখেন, সেটাও জানালেন এই কিংবদন্তি। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে নিজের ফেভারিট তালিকায় রেখেছেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে শেষ চারে দেখছেন না। এর কারণ, অজিদের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাওয়া।

সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে পিটারসেন বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা খুবই কঠিন। মিচেল স্টার্ক নিজেকে প্রত্যাহার করলে, আমি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে বেছে নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App