×

খেলা

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ, সিদ্ধান্ত দিল এমএলএস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ, সিদ্ধান্ত দিল এমএলএস

ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে জমজমাটভাবে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলস এফসির মাঠে নেমে ৩-০ গোলে হারের মুখ দেখে। পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও রাখতে পারেননি লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই নিষ্প্রভ এই আর্জেন্টাইন তারকা ছিলেন হতাশ। এদিকে ম্যাচ শেষে অভিযোগ ওঠে, অনুমতি ছাড়া রেফারিদের কক্ষে প্রবেশ করেছিলেন মেসি—যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

এই অভিযোগের ভিত্তিতে বিস্তর পর্যালোচনা করেছে লিগ কর্তৃপক্ষ। ভিডিও বিশ্লেষণের পর তারা রায় দিয়েছে, মেসি লিগের কোনো নীতি লংঘন করেননি। তাই কোনো শাস্তি পাচ্ছেন না এলএমটেন। এমনকি এমএলএসের ডিসিপ্লিনারি কমিটিতেও নেওয়া হবে না এই বিষয়টি।

আরো পড়ুন: বাণিজ্য ঘাটতি নিয়ে বাড়ছে উদ্বেগ

আরো পড়ুন: ক্ষুদ্র আনন্দেই জীবনের আসল সুখ—জয়া

ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মায়ামি অধিনায়ক রেফারিদের প্রাঙ্গনে প্রবেশ করছেন। অনেকে অভিযোগ করেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ অফিসিয়ালদের রুমে প্রবেশ করেছেন কারো অনুমতি ছাড়াই। কিন্তু এমএলএস রায় দিয়েছে, মেসি যে পাশ দিয়ে যাচ্ছিলেন, সেটা লিগের কোনো সীমাবদ্ধ এলাকা নয়। আর মেসি যে দরজা দিয়ে ঢুকেছিলেন, সেটা রেফারিদের লকার রুমের নয়।

পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ইএসপিএন-কে নিশ্চিত করেছে, মেসি অফিসিয়ালদের রুমে প্রবেশ করেননি। তার কথা, ‘ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলার পর আমরা নিশ্চিত করছি তিনি তাদের রুমে প্রবেশ করেননি।’

ম্যাচের রেফারির ওপর মেসি বিরক্ত ছিলেন কি না প্রশ্নে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো জানান, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিষণ্ন থাকতে দেখেননি তিনি। তার বক্তব্য, ‘না, না। আমি কিছুই দেখিনি। সত্যি হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পর আমি লকার রুমে চলে গেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App