×

খেলা

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

পিএসএলে ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হায়দরাবাদ কিংস ম্যানের হয়ে প্রতিনিধিত্ব করা এই তারকা রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন।

ম্যাচটিতে হায়দরাবাদ ৬ উইকেটে জয় পেলেও ম্যাক্সওয়েল অপরাজিত ছিলেন ৯ বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। আর এই ইনিংসের পথেই তিনি পৌঁছে যান ১১ হাজার রানের ক্লাবে। বর্তমানে ৫০৫ ম্যাচ শেষে ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টি রান সংখ্যা ১১ হাজার ৯। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে কেবল ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ এই উচ্চতায় পৌঁছাতে পেরেছিলেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ম্যাক্সওয়েলের বর্তমান অবস্থান ১৬তম। এই তালিকার সিংহাসনটি এখনো দখল করে আছেন ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে সবার উপরে রয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২ রান)।

শীর্ষ পাঁচের বাকি তিনটি নাম হলো যথাক্রমে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার এবং জশ বাটলার। মজার বিষয় হলো, তালিকার শীর্ষ পাঁচজন ব্যাটারের প্রত্যেকেরই সংগ্রহ ১৪ হাজার রানের বেশি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুবাইদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

জুবাইদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App