×

খেলা

যে কারণে জিএসএলে খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

যে কারণে জিএসএলে খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের প্রবল আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) তৃতীয় আসরে খেলা হচ্ছে না তাদের। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ না পাওয়ায় এবারের আসরে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব থাকছে না।

চলতি বছরের শুরুতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। ট্রফি জয়ের পরপরই ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, তারা রংপুর রাইডার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায়। সেই লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে জিএসএলে খেলার আনুষ্ঠানিক আবেদনও করেছিল। তবে গায়ানাভিত্তিক এই টুর্নামেন্টের আয়োজকরা শেষ পর্যন্ত রাজশাহীর আবেদন বিবেচনায় নেয়নি।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আসরে অংশ নিচ্ছে পাকিস্তানের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ জয়ী পার্থ স্করচার্স, সংযুক্ত আরব আমিরাতের ডেজার্ট ভাইপার্স, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপকে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে।

বাংলাদেশের কোনো দল না থাকলেও ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টে আলোচনায় রয়েছেন দুই টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। বর্তমানে তারা পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে এবং বিসিবি থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পেলে জিএসএলে লাহোরের জার্সিতে মাঠ মাতাতে দেখা যেতে পারে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App