×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

টস হওয়ার এক সেকেন্ড আগে জানলাম আমি খেলছি: শরিফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

টস হওয়ার এক সেকেন্ড আগে জানলাম আমি খেলছি: শরিফুল

শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। তবে এই ম্যাচে শরিফুলের খেলার কথা ছিল না একদমই। মূলত মোস্তাফিজুর রহমানের আকস্মিক চোটে টসের ঠিক আগমুহূর্তে একাদশে সুযোগ পান এই বাঁহাতি পেসার। নাটকীয়ভাবে সুযোগ পাওয়া সেই মুহূর্ত এবং নিজের প্রস্তুতি নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

শরিফুল জানান, মোস্তাফিজুর রহমান ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় টিম ম্যানেজমেন্ট দ্রুত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। শরিফুল বলেন,“টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে আমি খেলব। রিশাদ (হোসেন) তখন বলল, ‘হয়তো তোমার রিজিকে আছে।’ আমি ওভাবেই দ্রুত প্রস্তুতি নিয়েছি, রান-আপ মেপেছি এবং ওয়ার্ম-আপ বোলিং করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে রেখেছিলেন বলেই সুযোগটা এসেছে।”

হঠাৎ সুযোগ পাওয়া নিয়ে পেশাদারত্বের সুর শরিফুলের কণ্ঠে। তিনি বলেন,'সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়। আমরা যারা স্কোয়াডে আছি, সবাই তৈরি থাকি। কোচিং স্টাফ যখন যাকে সুযোগ দেবে, তাকেই সেরাটা দিতে হবে। এটা আমাদের হাতে নেই।'

মিরপুরের উইকেট নিয়ে এই পেসার জানান, পিচ প্রত্যাশার চেয়ে কিছুটা ভিন্ন আচরণ করেছে। তবে কন্ডিশন যেমনই হোক, মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা জরুরি বলে মনে করেন তিনি। ম্যাচে ২.৭০ ইকোনমিতে ২ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলের হারে আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মোস্তাফিজ এখন অনেকটা সুস্থ বোধ করছেন। ফলে সোমবারের সিরিজ বাঁচানোর ম্যাচে মোস্তাফিজ ফিরলে ভালো বোলিং করা সত্ত্বেও শরিফুলকে আবারও একাদশের বাইরে চলে যেতে হতে পারে। এ নিয়ে শরিফুল বলেন,'সবশেষ ওয়ানডে খেলেছিলাম ২০২৪-এর ডিসেম্বরে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। দীর্ঘ বিরতির সময়টায় নিজের বেসিক নিয়ে কাজ করেছি, নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগ যখন এসেছে, চেষ্টা করেছি ভালো করার।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App