×

খেলা

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

তৃতীয় ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও চূড়ান্ত ওয়ানডের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে বড় খবর হলো পেসার তানজিম হাসান সাকিবের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজটি মিস করলেও সুস্থ হয়ে শেষ ওয়ানডের মাধ্যমে দলে ফিরলেন এই তরুণ তুর্কি।

মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পরপরই বিসিবি এই নতুন স্কোয়াড ঘোষণা করে। তানজিম সাকিবকে অন্তর্ভুক্ত করা ছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনা হয়নি। সিরিজের প্রথম দুই ম্যাচ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে।

সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪৭ রান সংগ্রহ করেছিল সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল, ফলে ২৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের ১৯৮ রানে অলআউট করার পর ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজরা। ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটের এই বড় জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। স্থানীয় সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড :

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App