×

খেলা

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এর মধ্যেই বড় ধরনের চোটের কবলে পড়েছেন ফ্রান্স দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সোমবার (২৭ এপ্রিল) তার ক্লাব রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ পায়ের মাংসপেশিতে (সেমিটেনডিনোসাস) চোট ধরা পড়েছে। গত শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি এই চোট পান।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই চোটের কারণে রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের মাঠে নামা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাবের মেডিকেল টিম জানিয়েছে, তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লা লিগায় সামনে এস্পানিওল ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও এমবাপ্পেকে পাওয়া এখন প্রায় অসম্ভব। ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল বর্তমানে ১১ পয়েন্টে পিছিয়ে আছে।

তবে রিয়ালের চেয়েও বেশি দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। বিশ্বমঞ্চে নামার আগে দলের সেরা তারকার এমন চোট ফরাসি শিবিরে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণত এ ধরনের পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমবাপ্পে পুরোপুরি ফিট থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। লা লিগাতে ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর নৈবৃত্তিক শিট উধাও!

বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর নৈবৃত্তিক শিট উধাও!

বাংলাদেশের জয়ে যাদের কৃতিত্ব দিলেন অধিনায়ক লিটন

বাংলাদেশের জয়ে যাদের কৃতিত্ব দিলেন অধিনায়ক লিটন

আমাদের চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন

আসিফ মাহমুদ আমাদের চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App