×

খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এবার তাহলে রিয়াল মাদ্রিদের কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এবার তাহলে রিয়াল মাদ্রিদের কোচ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদের ডাগআউটে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ক্লাবটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা কোপ’-এর এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ইতোমধ্যে স্কালোনির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সাংবাদিক মানোলো লামা এই আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিয়াল মাদ্রিদের বর্তমান মৌসুমটি কাটছে একেবারেই সাদামাটা। স্প্যানিশ সুপার কাপে রানার্সআপ হওয়ার পর কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় ৩৩ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা; যেখানে সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা। এই ট্রফিশূন্য মৌসুমের পর আলভারো আরবেলোয়ার বিদায় এবং স্কালোনির আগমনের গুঞ্জন এখন স্পেনে তুঙ্গে।

লিওনেল স্কালোনির অধীনে গত পাঁচ বছরে চারটি বড় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—সবই এসেছে তার হাত ধরে। লিওনেল মেসির সঙ্গে একসময়ের সতীর্থ স্কালোনির এই অভাবনীয় সাফল্যের কারণেই তাকে নিজেদের প্রধান কোচ হিসেবে পেতে চাইছে রিয়াল। স্কালোনি ছাড়াও জিনেদিন জিদান, জোসে মরিনিও এবং দিদিয়ের দেশমের নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন এই আর্জেন্টাইন।

আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। বর্তমানে তিনি আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনেই মনোযোগ দিচ্ছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

এআই নিয়ে লড়াই, আদালতে মুখোমুখি মাস্ক ও অল্টম্যান

এআই নিয়ে লড়াই, আদালতে মুখোমুখি মাস্ক ও অল্টম্যান

তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী

তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App