×

খেলা

বিএসপিএ’র সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:১৯ পিএম

বিএসপিএ’র সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ

ছবি- সংগৃহীত

অনুষ্ঠিত হয়েছে বিএসপিএ’র দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৫ ও ২০২৬-২৭ নির্বাচন। নির্বাচনে আবার সভাপতি হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুদীপ্ত আহমদ আনন্দ। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই সভা।

বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৪৪ জন সদস্য। দ্বিতীয় অধিবেশনে বিএসপিএ’র নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ে।

ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। সভাপতি পদে আবার নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)।

এ ছাড়া দু’জন সহ-সভাপতি পদে তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস) নির্বাচিত হয়েছেন। দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪)।

আবার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল। নির্বাচিত ৯ জন কার্যনির্বাহী সদস্য হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস), সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App