×

খেলা

বিশ্বকাপ দলে নাম দেখে কেঁদে ফেললেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:১২ পিএম

বিশ্বকাপ দলে নাম দেখে কেঁদে ফেললেন নেইমার

ছবি- সংগৃহীত

রিও ডি জেনিরোর একটি কক্ষে টিভি সেটের সামনে তখন উৎকণ্ঠা আর উত্তেজনা। পাশে পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একে একে ঘোষণা করছেন ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। সবার চোখ টিভির পর্দায়। আর যখনই পর্দায় ভেসে উঠল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের নাম, ঠিক তখনই পুরো ঘরে আনন্দের জোয়ার বয়ে গেল।

বন্ধুরা উল্লাসে মেতে উঠলেও ৩৪ বছর বয়সী নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ চোটের দুঃস্বপ্ন ও মাঠের বাইরে থাকার যন্ত্রণা পেরিয়ে আরও একবার বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এই আনন্দের আতিশয্যে তাৎক্ষণিকভাবে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলার এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও নেইমার নিজেই তার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যেই তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি শেয়ার করে নেইমার ক্যাপশনে লিখেছেন,‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের দিনের একটি দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, ব্রাজিল।’

ভিডিওতে দেখা যায়, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই যখন তাকে জড়িয়ে ধরছিলেন, নেইমার তখন আবেগাপ্লুত হয়ে সোফায় বসে ছিলেন। তার চোখে ছিল খুশির অশ্রু।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার জুনিয়রের এটি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত খালি হাতেই বিদায় নিতে হয়েছিল তাকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পাশ না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে’

‘পাশ না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে’

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন মোদি

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন মোদি

‘পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার’

‘পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার’

চীনা প্রেসিডেন্টের যে প্রতিশ্রুতিতে সন্তুষ্ট ট্রাম্প

চীনা প্রেসিডেন্টের যে প্রতিশ্রুতিতে সন্তুষ্ট ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App