×

খেলা

বিশ্বকাপে এমবাপ্পে-হালান্ডদের গ্রুপসঙ্গী ইরাক দলে কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

বিশ্বকাপে এমবাপ্পে-হালান্ডদের গ্রুপসঙ্গী ইরাক দলে কারা

ছবি- সংগৃহীত

দীর্ঘ চার দশক পর ফুটবল বিশ্বকাপে ফিরেছে ইরাক। তবে ‘আই’ গ্রুপে আরবের এই দেশটির সামনে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে তাদের লড়তে হবে টানা দুবারের ফাইনালিস্ট ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্দের দলের পাশাপাশি এই গ্রুপে ইরাকের অন্য প্রতিপক্ষ সেনেগাল। বিশ্বকাপের মঞ্চে ফেরার এই মিশন সামনে রেখে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইরাক।

ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন মিডফিল্ডার আমির আল আম্মারি ও উইঙ্গার আলী জসিম। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ও গোলকিপার জালাল হাসান। চোটের কারণে বলিভিয়ার বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে-অফের ঐতিহাসিক ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। ওই ম্যাচে জয়সূচক গোল করা স্ট্রাইকার আইমেন হুসেইনও আছেন এই দলে।

প্রাথমিক এই স্কোয়াডে বড় চমক তিন নবাগত ফুটবলার। তারা হলেন—ফুলব্যাক দারিও নামো, ইয়ুসেফ নাসরাওয়ে ও অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ কাসেম। এই তিনজন এর আগে যথাক্রমে ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনের যুব দলের হয়ে খেলেছেন। তবে এবার মূল দলে তাদের ডেকেছে ইরাক।

আগামী ১৬ জুন বোস্টনে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরাক। এরপর ২২ ও ২৬ জুন গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে তারা মুখোমুখি হবে ফ্রান্স ও সেনেগালের।

ইরাকের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: আহমেদ বাসিল, জালাল হাসান, কুমেল সাদি, ফাহাদ তালিব।

ডিফেন্ডার: হুসেইন আলি, মারচাস দস্কি, আকাম হাশেম, মাইথাম জব্বার, আহমেদ মাকনজি, দারিও নামো, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন, রেবিন সুলাকা, জাইদ তাহসিন, আহমেদ ইয়াহিয়া, মানাফ ইউনিস।

মিডফিল্ডার: হাসান আব্দুলকারিম, আমির আল আমারি, ইউসেফ আমিন, ইব্রাহিম বায়েশ, মারকো ফারজি, পিটার গোয়ারগিস, জিদানে ইকবাল, জাইদ ইসমাইল, আলী জসিম, কারার নাবিল, জুসেফ নাসরাওয়ে, আহমেদ কাসিম, আইমার শের, কেভিন ইয়াকুব।

ফরোয়ার্ড: মোহানাদ আলী, আইমেন হুসেইন, আলী আল হামাদি, আলী ইউসেফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

পল্লবীতে শিশু রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের

পল্লবীতে শিশু রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের

সীমান্তে বেড়া নির্মাণে তোড়জোড়, পশ্চিমবঙ্গে জরুরি বৈঠক

সীমান্তে বেড়া নির্মাণে তোড়জোড়, পশ্চিমবঙ্গে জরুরি বৈঠক

বাজেটে স্বাস্থ্যখাতে ১% বরাদ্দ বাড়ছে

বাজেটে স্বাস্থ্যখাতে ১% বরাদ্দ বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App