×

খেলা

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ৭ জুনের ভোটের লড়াইয়ের আগেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে গেছেন ৬ জন পরিচালক পদপ্রার্থী। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা বাধায় নির্বাচিত হতে যাচ্ছেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্যাটাগরি-১ থেকে বিনা বাধায় নির্বাচিতরা হলেন—ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও আবদুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা) এবং রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা)। তবে এই ক্যাটাগরির চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে জমজমাট নির্বাচনের আভাস মিলেছে। পদের বিপরীতের একজন করে বেশি প্রতিদ্বন্দী।

অনানুষ্ঠানিকভাবে ৬ জনের মধ্যে পাঁচজন ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এবং বাকি একজন হলেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর। যিনি ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থাসমূহ) থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হিসেবে।

ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হতে পারবেন মোট ১২ জন। তবে এই ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

এ ছাড়া আরও লড়ছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল এবং ওয়াসিফ আহমেদ সালাম। এই তালিকায় আরও আছেন আসিফ রাব্বানি, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বোরহানুল হোসেন, লুৎফর রহমান বাদল, মেজর ইমরোজ আহমেদ (অব.), ফৈয়জুর রহমান, সাকিফ আহমেদ সালাম ও আমজাদ হোসেন।

নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক আসবে বিসিবিতে। বাকি দুজন হবেন হবেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। ২৫ জনকে নিয়ে গঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি ও সহ-সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App