×

খেলা

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০৩ পিএম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা।

এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

গ্রুপপর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স। একইভাবে ১৮ পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে রাজস্থান রয়্যালস।

কোয়ালিফায়ার-১

লিগ পর্বের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে।

আগামী ২৬ মে ধর্মশালায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। তবে পরাজিত দলও আরেকটি সুযোগ পাবে ফাইনালে ওঠার।

এলিমিনেটর

লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচ।

২৭ মে মুল্লানপুরে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হবে এক দলের। আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

কোয়ালিফায়ার-২

আগামী ২৯ মে মুল্লানপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল এই ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।

ফাইনাল

আগামী ৩১ মে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App