×

খেলা

নাটকীয় জয়ে ভারতের হোলি উৎসব, ইংল্যান্ডের শূন্য থালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১১:০০ পিএম

নাটকীয় জয়ে ভারতের হোলি উৎসব, ইংল্যান্ডের শূন্য থালা

আউটের আবেদন করছেন ভারতীয় ফিল্ডাররা

নাটকীয় জয়ে ভারতের হোলি উৎসব, ইংল্যান্ডের শূন্য থালা

৫০ বলে ৫০ রান করেন ডেভিড মালান

নাটকীয় জয়ে ভারতের হোলি উৎসব, ইংল্যান্ডের শূন্য থালা

৫০ বলে ৫০ রান করেন ডেভিড মালান

ভারতে আজ হোলি উৎসব। তা চলবে আগামিকাল সোমাবারও। আর নাটকীয় জয়ের মধ্য দিয়ে এই আনন্দমুখর উৎসবকে আরও রাঙিয়ে দিলো বিরাট কোহলির দল। তিন ফরমেটের সিরিজে ইংল্যান্ডকে খালি হাতে বিদায় করল স্বাগিতক ভারত। চার ম্যাচের টেস্টে ৩-১ ব্যবধানে জিতে বিরাট কোহলি বাহিনী। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা জয় পায় ৩-২ ব্যবধানে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও শিরোপা নিজেদের করে নিল রবি শাস্ত্রীর শিষ্যরা। প্রথম ম্যাচে ৬৬ রানে জয়ের পর রবিবার (২৮ মার্চ) তৃতীয় ম্যাচে ইংলিশদের ৮ রানে হারিয়েছে তারা। ৪৮.২ ওভার ভারতের দেওয়া ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২২ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এবার ভারত সফরে কোনো সিরিজ না জিতে শূণ্যহাতে দেশে ফিরবে জসবাটলার-স্টোকসরা। [caption id="attachment_274673" align="alignnone" width="854"] ৫০ বলে ৫০ রান করেন ডেভিড মালান[/caption]

পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে ভারতের ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ডেভিড মালান ৫০ বলে করেন বরাবর ৫০ রান। একটা সময় তিনি জস বাটলারকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তাতে বাগড়া দেন সার্দুল ঠাকুর। এ সময় ১৫ রান করা জস বাটলারকে ফিরিয়ে দেন সার্দুল। লিয়াম লিভিংস্টোনের ৩৬ রানে আউট হওয়ার পর মালানও প্যাভিলিয়নে ফিরেন। এরপর ২৯ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে বিদায় নেন মঈন আলি। তবুও জয়ের আশা বেঁচে ছিল ইংলিশ শিবিরের। শেষ দিকে অনিন্দ্যসুন্দর ইনিংস আসে স্যাম কারেনের ব্যাট থেকে। ৮৩ বলে ৯৫ রান করেন তিনি। ভারতের হয়ে ৪ উইকেট নেন সার্দুল। ভুবনেশ^র নেন ৩ উইকেট।

[caption id="attachment_274674" align="alignnone" width="809"] স্যাম কারেন ৮৩ বলে অপরাজিত ৯৫ রান করেন[/caption]

এর আগে প্রথম উইকেটের পার্টনারশিপে ভারতকে ১০৩ রান এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। এ সময় ৩৭ রানে আউট হন রোহিত। দলীয় ১১৭ রানের সময় ৬৭ রান করে শিখর ধাওয়ান ও ১২১ রানের মাথায় ৭ রান করে বিরাট কোহলি আউট হন। এরপর ১৫৭ রানে লুকেশ রাহুল ৭ রান করে আউট হন। ভারতকে বড় স্কোর এনে দিতে সবচেয়ে বেশি অবদান রাখেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডেয়া। তারা দুজনে মিলে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। পন্ত ৬২ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। পান্ডেয়া ৪৪ বলে করেন ৬৪ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন মার্ক উড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App