×

সিলেট

শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম

শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?

সিলেটের গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে বিপণিবিতান কুশিয়ারা শপিং কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর অবস্থান উপজেলার চৌমুহনী এলাকায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এর দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ারের পাশে একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে ওঠে। পরে রাতেই ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক (টেক‌নিক‌্যাল) মারজান সি‌দ্দিকী বলেন, ডি‌জিটাল সাইনবোর্ডটি কে বা কারা হ‌্যাক করে এ ঘটনা ঘ‌টিয়েছে। এ কারণে ভুল বোঝাবুঝির সৃ‌ষ্টি হয়েছে। বিষয়‌টি নিয়ে গোলাপগঞ্জ থানায় আলোচনা হয়েছে। থানায় সাধারণ ডায়ে‌রি (জিডি) করার প্রস্তু‌তি চলছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘটনার খবর শুনে পুলিশ বুধবার রাতে ওই বিপণিবিতানে গিয়েছিল। তখন বিপণিবিতানটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তারা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। এমনটি যাতে আর না হয়, সে জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App