×

সিলেট

সিলেটে বিজিবির অভিযান

২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ছবি: কাগজ প্রতিবেদক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ঈদের আগে  সীমান্তে এ ধরণের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বেটনোভেট ক্রিম, জিরা, গরু-মহিষ, ইমিটেশন গয়না এবং বিপুল পরিমাণ কসমেটিক্সসহ নানা পণ্য আটক করা হয়।

এছাড়াও পাচারকালে শিং মাছ এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করেছে বিজিবি। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App