×

তথ্যপ্রযুক্তি

ভয়েস মেসেজে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

ভয়েস মেসেজে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে। ছবি: ইন্টারনেট

গ্রাহক সুবিধার কথা চিন্তা করে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিত্য নতুন ফিচার যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

নতুন এ ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুযায়ী, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।

সমর্থিত ভাষা- বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস-তে এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা ও আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ ও থাই ভাষার সমর্থন পাওয়া যাবে। 

যেভাবে ব্যবহার করা যাবে এই ফিচার- প্রথমে WhatsApp Settings > Chats অপশনে গিয়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারটি চালু করতে হবে এবং পছন্দসই ভাষা নির্বাচন করতে হবে। এরপর মেসেজটি ধরে রাখুন এবং Transcribe অপশনে ট্যাপ করুন। ট্রান্সক্রিপশন দেখতে আরো জায়গা প্রয়োজন হলে, মেসেজের এক্সপান্ড আইকনে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ জানায়, ট্রান্সক্রিপশন প্রদর্শনে কিছু সময় লাগতে পারে। এছাড়া যদি ‘Transcript unavailable’ মেসেজ আসে, তবে সেটি ভাষার সমর্থন না থাকা, শব্দ অস্বচ্ছ হওয়া বা ব্যাকগ্রাউন্ড শব্দের কারণে হতে পারে।

এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

কয়েক সপ্তাহের মধ্যে নতুন এ ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরো ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।

আরো পড়ুন: সিঙ্গেল ব্যান্ড রাউটার নিষিদ্ধ হচ্ছে কেন?

আরো পড়ুন: সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

দ্য উইককে মির্জা ফখরুল হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় পাচ্ছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় পাচ্ছে না ইরান

সরকার নয়, আপনাকে-আমাকেই দায়িত্ব নিতে হবে

আলী রীয়াজ সরকার নয়, আপনাকে-আমাকেই দায়িত্ব নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App