×

বিনোদন

বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুসানে ‘সাবা’র তৃতীয় প্রদর্শনী আজ

মেহজাবীন চৌধুরী

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। তাই এ মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২ অক্টোবর। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবীন অভিনীত ‘সাবা’র তৃতীয় প্রদর্শন হচ্ছে আজ বুধবার।

এ উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’র প্রথম প্রদর্শন হয় ৪ অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় ৭ অক্টোবর। আজ সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির সব টিকেট বিক্রি হয়ে গেছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।

কানাডার টরন্টোর পর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘সাবা’। প্রথম সিনেমায় আন্তর্জাতিকভাবে এমন সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ¡সিত অভিনেত্রী মেহজাবীন। ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে বুসান চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করছেন তিনি। ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বুসানে অংশ নেয়ার বেশকিছু ছবিও। ওসব ছবিতে দেখা যাচ্ছে, পতাকার রং সবুজ রঙের শাড়ি পরে আন্তর্জাতিক উৎসবে ধরা দিয়েছেন মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, ৯০ মিনিট দৈর্ঘের ‘সাবা’য় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমায় তার সঙ্গে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো বেশ কজন তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App