×

মেলা

শখের প্রত্যাবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শখের প্রত্যাবর্তন

আনিকা কবির শখ

বিরতি কাটিয়ে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন আনিকা কবির শখ। একক নাটকের পাশাপাশি সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন তিনটি ধারাবাহিক নাটকে। ইমরাউল রাফাতের ‘অদ্ভুত পরিবার’, কায়সার আহমেদের ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদের ‘জেন-জি’ ধারাবাহিকের শুটিং করছেন শখ। এর মধ্যে এটিএন বাংলায় শুরু হয়েছে অদ্ভুত পরিবারের সম্প্রচার।

অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে শখ বলেন, ‘আবার অভিনয়জীবনে ছন্দ ফিরে এসেছে। আমি আমার পছন্দমতো গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। তাই ভালো লাগছে। নতুন ধারাবাহিক তিনটি নিয়ে আমি খুব আশাবাদী। প্রচার শুরু হওয়া অদ্ভুত পরিবারের জন্য ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, বাকি দুটি ধারাবাহিক প্রচারে এলেও ইতিবাচক সাড়া পাব।’

চলতি মাসেই শখের অভিষেক হয়েছে ওটিটিতে। আলোক হাসানের ‘ত্রিভুজ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওয়েবে কাজ করলেন শখ। ওটিটিতে অভিষেক নিয়ে শখ বলেন, ‘ভালো একটি কাজ দিয়েই ওটিটিতে আসতে চেয়েছি। ত্রিভুজ সে রকম একটি কাজ। দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছি ওয়েব ফিল্মটি রিলিজের পর।’

এদিকে ২৫ অক্টোবর ছিল শখের জন্মদিন। তিনি আছেন ফরিদপুরে এক বান্ধবীর বিয়েতে। সেখানে নিজের মতো করে সময় কাটিয়েছেন। শখ জানান, ফরিদপুর থেকে ফিরে নির্মাতাদের সঙ্গে কাজের কথা সারবেন। নতুন আরেকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা চলছে তার। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কনটেন্ট নিয়ে কিছুই বলতে চাইলেন না তিনি। এছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও কাজের কথা চূড়ান্ত করেছেন শখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App