×

খেলা

প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানইউ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানইউ

ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল সাউদাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর হয়ে গতকাল গোল করেছেন ডাচ ফরোয়ার্ড ডি লিখট, ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফর্ড ও আর্জেন্টাইন তারকা গরনাচোও। সৌদি প্রো লিগে গতকাল আল আহলি সাউদির বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরেছে রোনালদোর ক্লাব আল নাসর। গতকাল জাতীয় দল থেকে ফিরে আসা রোনালদো কোনো গোলের দেখা পাননি। আল নাসরের একমাত্র গোলটিও এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার বাসান মোহাম্মদ আলহুরাইজির পা থেকে। এদিকে আল আহলির হয়ে গোলটি করেছেন আইভেরি কোস্টের ফুটবলার ফ্রাঙ্ক কেসি। এদিকে লা লিগায় গতকাল লিগ্যান্সের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল বেটিস। জামার্ন বুন্দেসলিগায় গতকাল এফসি হেইডেনহেইমের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।

সাউদাম্পটনের সেইন্ট মেরিজ স্টেডিয়ামে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতেই ধাক্কা খায়। ইউনাইটেডের পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালত বক্সের মধ্যে ফাউল করেন সাউদাম্পটনে অভিষিক্ত টাইলার ডিবলিংকে। পেনাল্টি পায় সাউদাম্পটন। কিন্তু ক্যামেরন আর্চারের নেয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা। ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে পাওয়া দুটি পেনাল্টি থেকেই গোল করতে ব্যর্থ হলো তারা। এর আগে ২০১৭ সালে পেনাল্টি থেকে ইউনাইটেডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিলেন সের্হিও রোমেরো। সাউদাম্পটনের এই পেনাল্টি মিসের পরই যেন খেলার মোড় যায় ঘুরে। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউনাইটেড। ৩৪ মিনিটে দুর্দান্ত একটি আক্রমণ করেও গোল পায়নি তারা। তবে পরের মিনিটেই ডি লিখট গোল করে এগিয়ে দেন ইউনাইটেডকে। শর্ট কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেজকে বল দিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। দেরি না করে ফার্নান্দেজ ক্রস বাড়ান বক্সের মধ্যে। সেখান থেকে দুর্দান্ত হেডে করা গোলটি ইউনাইটেডে ডি লিখটের প্রথম। ৬ মিনিট পর ইউনাইটেডকে দ্বিতীয় গোল এনে দেন রাশফোর্ড। এবারও গোলের উৎস শর্ট কর্নার। শর্ট কর্নার থেকে বল পান রাশফোর্ড। বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন তিনি। বেশ কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বল চলে যায় জালে। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ইউনাইটেড একের পর এক আক্রমণ করে যায় সাউদাম্পটনের বক্সে। কিন্তু গোল কিছুতেই পাচ্ছিল না। অবশেষে ইউনাইটেডকে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোল এনে দেন ৭৩ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে নামা আর্জেন্টিনার ফরোয়ার্ড গারনাচো। এর আগে ৭৯ মিনিটে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন সাউদাম্পটনের স্টিভেনস।

এদিকে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়েন রোনালদো। পরের ম্যাচে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো গোল করে এখন হাজার গোলের গণনাও শুরু করে দিয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৩৯ বছর বয়সি মহাতারকার গোল এখন ৯০১।

সংখ্যাটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গত রাতে। তবে জালের দেখা পাননি রোনালদো। বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার ম্যাচেই গোলহীন থাকতে হলো তাকে। সৌদি প্রো লিগে আল নাসরও ১-১ গোলে ড্র করেছে আল আহলির সঙ্গে। বলতে গেলে হারই এড়িয়েছেন রোনালদোরা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। নির্ধারিত সময় শেষে যোগ করা ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ক্লাবটি। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা সপ্তম ম্যাচে এসে গোল করতে পারলেন না রোনালদো। এই ম্যাচ দিয়ে আল আহলির হয়ে সৌদি ফুটবলে অভিষেক হলো ইভান টোনির। ব্রেন্টফোর্ডের সাবেক তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক দুই তারকা রবের্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজকে। কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হওয়া ম্যাচটিতে রোনালদোকে সম্মান জানিয়েছেন আল নাসর সমর্থকেরা। রোনালদোর ক্যারিয়ারের ৯০০ গোল উদযাপন করেছেন তারা।

প্রিয় ক্লাবের হলুদ জার্সি পরে বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিলেন আল নাসরের সমর্থকেরা। সেই ব্যানারে ছিল রোনালদোর ছবি। আর লেখা ছিল ৯০০ গোল। সঙ্গে প্রিয় তারকাকে ‘গোট’ বা ‘সর্বকালের সেরা’ লেখা জার্সিও উপহার দিয়েছেন রোনালদোর আল নাসর ভক্তরা। সেই জার্সির নম্বর ছিল-৯০০। ভাগ্যগুণে শেষ মুহূর্তে হার এড়ালেও নিজের ওপর বিশ্বাস রাখছেন রোনালদো। ম্যাচ শেষে ম্যাচে নিজের ও সমর্থকদের সেই ব্যানারের ছবি পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন ‘শেষ মুহূর্ত পর্যন্ত, বিশ্বাস রাখো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App