×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এই বিস্ফোরণের ফলে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের কম্পনে আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে। খবর নিউইয়র্ক পোস্টের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার

ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি জানিয়েছেন, শোধনাগারের সব কর্মী নিরাপদে রয়েছেন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে গেছে এবং বাড়িঘর ও যানবাহন কেঁপে উঠেছে।

জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস ধারণা করেছেন, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটতে পারে। কিছু বাসিন্দা সতর্ক করে দিয়েছেন, রাসায়নিক ধোঁয়া শুধুমাত্র স্থানীয় এলাকায় সীমাবদ্ধ থাকবে না এবং পুরো বাতাসে ছড়িয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামা ওবায়েদের হুঁশিয়ারি

শামা ওবায়েদের হুঁশিয়ারি

মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App