×

ভিডিও

জয়ী হওয়া নারী প্রার্থীরা কে কোন আসন থেকে সংসদে যাবেন

Icon

ফারজানা হালিমা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই রাজনীতির অঙ্গনে উজ্জ্বল হয়ে উঠছে নারীদের পদচিহ্ন। এরই মধ্যে জয় নিশ্চিত করেছেন ৭জন নারী প্রার্থী। অথচ এবারের নির্বাচনে মোট নারী প্রার্থী ছিলেন ৮৪ জন। যার মধ্যে গুটি কয়েক নারীর বিজয় আলাদা গুরুত্ব বহন করছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী  জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। 

ফরিদপুর-২ আসন

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি দলটির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে। 

ফরিদপুর-৩

পাশের আসন ফরিদপুর-৩ জয়ী হয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ আহমেদ।  তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৪৫।

সিলেট-২ আসন

সিলেট-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)।  তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

নাটোর-১ আসন

এছাড়া নাটোর-১ আসনে বিএনপি নেতা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন জয়ী হয়েছেন। 

মানিকগঞ্জ-৩ আসন

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর (রিকশা) পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

ঝালকাঠি-২ আসন

ঝালকাঠি-২ আসনে জয়ী বিএনপি জোটের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।

৩০০ আসনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ১৭ জন। এর মধ্যে ৬৬ জন দলীয় এবং ১৯ জন স্বতন্ত্র নারী প্রার্থী। পাশাপাশি একজন হিজড়া প্রার্থীও অংশ নেন, যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দেয়।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ৭৫ শতাংশ নারী প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। অধিকাংশের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে, এবং প্রায় ৬৭ শতাংশই কর্মজীবী। সংখ্যায় কম হলেও শিক্ষা, পেশা ও সংগ্রামের গল্পে তারা শক্ত অবস্থান তৈরি করেছেন। 

সংখ্যার অঙ্কে ছোট হলেও এই সাতটি জয় দেখিয়ে দিচ্ছে—বাংলাদেশের রাজনীতিতে নারীর পথচলা থেমে নেই; বরং ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে।

আরো পড়ুন: বিএনপির মন্ত্রী পরিষদে সুযোগ পাচ্ছেন কারা?

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App