×

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

ছবি : সংগৃহীত

সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য জানান।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

সোনারগাঁওয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান?

বিশ্লেষণ বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান? বৈশ্বিক সংকটে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App