×

বিশ্ববাণিজ্য

আবার বাড়ল তেলের দাম

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:২৭ পিএম

আবার বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ঈদুল আজহার আগে তেলের দাম বাড়ায় মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ আরো জটিল হয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে চলমান অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করেছে।

এর আগে গত মাসের শেষ দিকে সংঘাত ও হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছিল। পরে কূটনৈতিক সমাধানের আশায় বাজার কিছুটা স্থিতিশীল হলে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে প্রায় ৯৭ ডলারে।

আরো পড়ুন : ইরানে মার্কিন হামলার পর স্বর্ণের দাম কমলেও তেলের বাজারে আগুন

তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ জানিয়েছে, বৈশ্বিক তেলের বাজার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হতে পারে।

বিশ্লেষকদের মতে, কয়েক সপ্তাহ ধরে সরবরাহে বিঘ্ন এবং বৈশ্বিক মজুত কমে যাওয়ায় বাজারে চাপ বেড়েছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে থাকায় পরিবহণ জ্বালানির চাহিদাও বাড়তে পারে, যা তেলের দাম আরো বাড়িয়ে দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App