×

ব্যাংক

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

মো. ওমর ফারুক খান। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান। এতদিন তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, তিনি ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত এ পদে দায়িত্বে থাকবেন, ওই দিন তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে। রবিবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে আনুষ্ঠানিক অনুমোদনপত্র ইস্যু করা হয়েছে।

জানা গেছে, গত ২৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকে ভাইভা সম্পন্ন করেন ওমর ফারুক খান। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়োগ চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। তার আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ব্যাংকিং খাতে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা ও জোন অফিসে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন : ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে আঞ্চলিক হাব হতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের অভিজ্ঞ নেতৃত্ব ব্যাংকটির পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App