×

বরিশাল

ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আটক

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৩৮ পিএম

ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আটক

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলেসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

আটকরা হলেন শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২) এবং পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে মো. মিরাজুল ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন স্থানে মাদকের আসর বসাতেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

সারজিস আলম ‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি ২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App