×

ভারত

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৪২ পিএম

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এতে দ্বিতীয় ও শেষ দফার ভোটে রেকর্ড ৯২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। রাজ্যটির ২৯৪ আসনের মধ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হয় এবং সেখানে ভোটের হার ছিল ৯২ দশমিক ৮৮ শতাংশ।

রোববার (৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে ১১টি মাগরাহাট পশ্চিমে এবং ৪টি ডায়মন্ড হারবার কেন্দ্রে। এছাড়া উত্তর ২৪ পরগনায় পুনঃভোট চলাকালে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে দুই দফাতেই সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে।

ফল ঘোষণা কবে?

পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফল আগামীকাল সোমবার (৪ মে) ঘোষণা করা হবে। সেদিন সকাল প্রায় ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনা করা হবে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গণনা শুরু হবে। তবে ফলতা কেন্দ্রের ফল ২৪ মে প্রকাশ করা হবে, কারণ সেখানে পুনঃভোটের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন : অনিয়মের অভিযোগে ফলতায় ভোট বাতিল, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

বুথফেরত জরিপ কী বলছে?

বেশিরভাগ বুথফেরত জরিপ অনুযায়ী, পশ্চিমবঙ্গে শাসক টিএমসির থেকে এগিয়ে রয়েছে বিজেপি। দুই দফাতেই রেকর্ড ভোট পড়ায় এই পূর্বাভাস আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অধিকাংশ সমীক্ষায় বামফ্রন্টকে খুবই কম আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।

তবে এই প্রবণতার বাইরে গিয়ে পিপলস পালস একটি ভিন্ন পূর্বাভাস দিয়েছে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসিকে ১৭৭-১৮৭টি আসন দিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়েছে। সেখানে বিজেপি পেতে পারে ৯৫-১১০টি আসন, বামফ্রন্ট ০-১ এবং কংগ্রেস ১-৩টি আসন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিভিন্ন পূর্বাভাসে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা ৯৫ থেকে ১৭০-এর মধ্যে ওঠানামা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App