×

বরিশাল

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:০০ পিএম

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের অপেক্ষায় নির্ধারিত সময়ের অনেক পরে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি ‘মহানন্দা’কে দীর্ঘ সময় নোঙর করে রাখা হয় বলে দাবি করেছেন যাত্রীরা।

এ ঘটনায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে এমপির সঙ্গে কয়েকজন যাত্রীর বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এ সময় সাংসদ আবদুল হান্নান মাসউদকে যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

স্থানীয়রা জানান, ফেরি মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় ছেড়ে আসে। যেটি বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছে। পরবর্তী ফেরি লোড-আনলোড ও মালবাহী যানবাহন ওঠানামা করতে সাধারণত সোয়া এক ঘণ্টার মতো সময় লাগে। সে হিসেবে সন্ধ্যা ৭টার কিছু আগে বা পরে ফেরিটি চেয়ারম্যানঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেরিটি প্রায় রাত ৯টার দিকে ঘাট ত্যাগ করে।

বিকেল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি আনলোড হওয়ার পর সেগুলো উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। এতে কর্মস্থলগামী মানুষ প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েন।

একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও কেন ফেরি ছাড়ছে না জানতে চাইলে কর্তৃপক্ষ তাদের জানান, ‘এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে।’ তারা বলেন, একজন জনপ্রতিনিধির জন্য যদি এত মানুষকে ভোগান্তি পোহাতে হয়, তাহলে বিষয়টি দুঃখজনক। নির্ধারিত সময়ে চেয়ারম্যানঘাট, সোনাপুর বা জেলা শহর মাইজদীতে পৌঁছাতে না পারলে অনেক যাত্রীর গন্তব্যে যাওয়া সম্ভব হবে না এবং তাদের রাত কাটাতে হবে বাস কাউন্টারে।

ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক জানান, “৫টা ৪০ মিনিটে আমাদের ফেরি নলচিরা ঘাটে পৌঁছে। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। আমাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এমপি সাহেব আসবেন ফেরি ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দেয়নি। এ নিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসি। তবে স্বাভাবিক সময়ের তুলনা ৪৫ মিনিট বা ১ ঘণ্টা দেরি হয়েছে।”

এ বিষয়ে জানতে সাংসদ আবদুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে এ ঘটনায় সাংসদ হান্নান মাসুদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। সেসব পোস্টে দাবি করা হয়, ফেরিঘাটের বিভিন্ন অনিয়ম পরিদর্শনের উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। একই সঙ্গে একটি পক্ষ ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করছে বলেও তারা উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি গোল্ড ক্যাটাগরিতে নাহিদ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App