×

বিএনপি

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:০২ পিএম

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

জুন মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। 

শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিতে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে মালয়শিয়া প্রবাসী সাংবাদিকেরা সাক্ষাৎ করেতে গেলে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনো তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আফরোজা আব্বাস বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। 

তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময়ের জন্য চলাফেরাও করছেন মির্জা আব্বাস।’

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে দেখতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। মির্জা আব্বাসও তাদের সঙ্গে কথা বলেছেন এবং কুশল বিনিময় করেছেন।

সাক্ষাৎকালে হাসপাতালে যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ স্থানীয় প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

অলি আহমদ বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

সংস্কার নিয়ে জনগণের সঙ্গে সরকার গাদ্দারি করছে

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার নিয়ে জনগণের সঙ্গে সরকার গাদ্দারি করছে

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App