×

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের পদত্যাগ

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আজ রোববার (১০ মে) অধ্যাপক সাইফুদ্দীন গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে উপাচার্য বরাবর পদত্যাগ পাঠিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই, আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। সামনে যিনি আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তার জন্য সম্মানের ছিল বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন পুলিশ হেফাজতে

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন পুলিশ হেফাজতে

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App