×

রাজধানী

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন । ছবি : সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

তিনি আরো বলেন, কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি। 

আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানালেন উপদেষ্টা মাহফুজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App