×

রাজধানী

বৃষ্টির মাঝেও ঢাকার বাতাসে দূষণ, সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

বৃষ্টির মাঝেও ঢাকার বাতাসে দূষণ, সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

সকালটা শুরু হয়েছে বৃষ্টির ছোঁয়ায়, তাতেও কমেনি ঢাকার বায়ুদূষণ। সংবেদনশীল মানুষের জন্য এখনো সতর্ক অবস্থানে রয়েছে বাতাসের মান। সাধারণত বৃষ্টিতে দূষণ কমে এলেও মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৯ম। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠী—বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

রিয়েল-টাইম একিউআই র‍্যাংকিংয়ে দেখা গেছে, রাজধানীর কিছু এলাকায় দূষণের মাত্রা আরো বেশি। পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় একিউআই স্কোর ১৫৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া বেজ এজওয়াটার আউটডোর, গুলশান লেক পার্ক, ধানমন্ডি, বারিধারা পার্ক রোড, উত্তর বাড্ডা, বারিধারা লেকসাইড, গোড়ান, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও দক্ষিণ পল্লবীতেও দূষণের মাত্রা উদ্বেগজনক।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো পিএম ২.৫ নামের অতিক্ষুদ্র কণা। এই কণাগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে, যা হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

দূষণের পেছনে দায়ী হিসেবে চিহ্নিত করা হচ্ছে শীতকালীন আবহাওয়ার প্রভাব, যানবাহন ও শিল্পকারখানার অনিয়ন্ত্রিত নির্গমন, নির্মাণকাজের ধুলো এবং আশপাশের ইটভাটা।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, কঙ্গোর কিনশাসা, নেপালের কাঠমান্ডু এবং উজবেকিস্তানের তাসখন্দ।

বৈশ্বিক মান অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাস ভালো ধরা হয়। ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ।

আরো পড়ুন : ঢাকায় বজ্রবৃষ্টি আভাস, বাড়তে পারে তাপমাত্রা

বায়ুদূষণের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণে প্রতি বছর বিশ্বে প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পরিবেশগত দূষণের সম্মিলিত প্রভাবে বছরে প্রায় ৬৭ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

এ অবস্থায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবাইকে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দূষণ কমাতে ইটভাটা ও শিল্পকারখানায় নির্গমন নিয়ন্ত্রণ, বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ব্যবহার, নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটানোর মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বৃষ্টির সাময়িক স্বস্তির মাঝেও ঢাকার বায়ুদূষণ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবেই রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

কৃষক পরিবারের বিল লাখ টাকা

বিদ্যুৎ বিলে ‘তুঘলকি কাণ্ড’ কৃষক পরিবারের বিল লাখ টাকা

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

বজ্রপাত থেকে বাঁচতে যা করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App