×

আন্তর্জাতিক

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

লাগেজে মিললো ১১০ কেজি গাঁজা, ২২ ভিক্ষু গ্রেপ্তার

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ২২ জন সন্ন্যাসী। তাদের লাগেজে ১১০ কেজি (২৪২ পাউন্ড) গাঁজা উদ্ধার করার পর কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন।

শুল্ক কর্মকর্তারা জানান, শনিবার রাজধানী কলম্বোতে পৌঁছানোর পর প্রত্যেক ভিক্ষুর লাগেজের ভেতরে ‘নকল দেয়ালের’ মধ্যে লুকানো অবস্থায় প্রায় ৫ কেজি করে কুশ— যা এই মাদকের একটি অত্যন্ত শক্তিশালী রূপ, পাওয়া গেছে।

প্রধানত ছাত্র ভিক্ষুরা থাইল্যান্ড থেকে ফেরার পথে আটক হন। এক অজ্ঞাতপরিচয় পৃষ্ঠপোষকের সৌজন্যে চার দিনের সম্পূর্ণ খরচসহ ছুটি কাটিয়ে তারা ফিরছিলেন।

এদিকে, বিবিসি সিংহলাকে পুলিশ জানিয়েছে, এই ভ্রমণের আয়োজক বলে মনে করা ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত মুখপাত্রের মতে, ওই ভিক্ষু— যিনি ভ্রমণে যোগ দেননি, অন্যান্য ভিক্ষুদের বলেছিলেন যে, ‘এই পার্সেলগুলো দানসামগ্রী’ এবং একটি ভ্যান এসে প্যাকেটগুলো নিয়ে যাবে।

রোববার আদালতে হাজির হওয়ার পর আরও জিজ্ঞাসাবাদের জন্য ২২ জন ভিক্ষুকের সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশ বিবিসি সিংহলাকে জানিয়েছে, তাদের ধারণা, ভিক্ষুরা সম্ভবত জানতেন না যে তারা কী বহন করছিলেন।

স্কুলের সরঞ্জাম ও মিষ্টির মধ্যে মাদকগুলো পাওয়া গেছে।

মনে করা হচ্ছে, বিমানবন্দর দিয়ে দেশে মাদক পাচারের সন্দেহে এই প্রথম একদল সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

নীলফামারী বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ছাত্রীর আত্মহত্যা ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App