×

চট্টগ্রাম

৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের শিকার সিরাজ জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

খুলশী থানার উপপরিদর্শক মাসুদ কামাল বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তার ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহমেদ কবির নিজেকে সাংবাদিকও পরিচয় দেন।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা কারি। এতে কমিশন হিসেবে টাকা পাই। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় থেকেই সে আমার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন কবির।

তিনি জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে কবিরের নেতৃত্বে আমাকে চার-পাঁচজন লোক বাসার নিচে আটকে চাঁদা দাবি করেন। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App