×

চট্টগ্রাম

ফেনীর রাজাঝির দিঘীতে মিলল মরদেহ

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

ফেনীর রাজাঝির দিঘীতে মিলল মরদেহ

ছবি: কাগজ প্রতিবেদক

ফের ফেনী শহরের রাজাঝির দিঘিতে মিলল এক ব্যক্তির মরদেহ । ১৪ মার্চ, শনিবার দিবাগত রাত ১টার দিকে দিঘির উত্তর অংশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এর আগে, গত ১০ ডিসেম্বর একই স্থান থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App