×

চট্টগ্রাম

ফেনীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে নিহত-১

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

ফেনীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে নিহত-১

ছবি: কাগজ প্রতিবেদক

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। 

রোববার (১৫ মার্চ) ভোররাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডে উপজেলা ছাত্রদল নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি।

জানা গেছে, ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার এক ‘মহোৎসব’ শুরু হয়। এ মাটিলুটের নিয়ন্ত্রণ ও চাঁদার ভাগাভাগি নিয়ে ছাত্রদল-যুবদলসহ সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই রোববার ভোররাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে যুবদলকর্মী আবু আহাম্মদ হোনা মিয়া(৩৭) প্রাণ হারান। সে ছাগলনাইয়া উপজেলার পুর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত অপর দুই যুবদলকর্মীর অবস্থা আশঙ্কাজনক। 

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হোসেন জিহাদ ও মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জেলা যুবদলের সদস্য সচিব বরাত চৌধুরী বলেন, মাটিলুট বা একাজে চাঁদাবাজির বিষয়ে দলের পক্ষ থেকে জিরোটলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যারা এতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠিন পদক্ষেপ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App