×

চট্টগ্রাম

বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ আটক ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ আটক ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দু’যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন বিদেশি মন্ড সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের পর বিমানবন্দরের শুল্ক বিভাগের হলে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক শাখার কর্মকর্তারা অংশ নেন।

আটক যাত্রীরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, তল্লাশিকালে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

শুল্ক বিভাগ জানায়, ‘উদ্ধার করা সিগারেট বিভাগীয় নথিভুক্ত মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App