×

চট্টগ্রাম

মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকায় মৎস্য ঘেরে মনজুর আলম কালু (৫৫) নামের এক ঘের মালিকের মৃতদেহ পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনজুর আলম স্থানীয় মৃত জাফর আলমের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মালুমঘাটের বড় ডুমখালী ঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরের মালিকানা নিয়ে মনজুর আলমের সাথে একটি প্রভাবশালী চক্রের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘেরটি দখলে নিতে অতর্কিত হামলা চালায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

পরিবারের দাবি, সশস্ত্র দুর্বৃত্তদের উপস্থিতি বুঝতে পেরে কর্মচারীরা পালিয়ে গেলেও ঘের মালিক মনজুর আলম তাদের কাছে আটক হয়। পরে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গভীর রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

সপরিবারে সিনেমা হলে প্রধানমন্ত্রী

সপরিবারে সিনেমা হলে প্রধানমন্ত্রী

‘উৎস থেকে দাম বেড়েছে বলেই এলপিজির দাম বেড়েছে’

‘উৎস থেকে দাম বেড়েছে বলেই এলপিজির দাম বেড়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App