×
Icon ব্রেকিং
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

চট্টগ্রাম

মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

অভিযুক্ত মো. সামছুল ইসলাম সুবজ। ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মেঘনা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বৈদ্যনাথপুর গ্রামের দলিল লেখক মো. সামছুল ইসলাম সুবজ (৩২) এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বিজয় টিভি ও ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের তথ্য প্রকাশিত হলে সংবাদ যাচাই ও তথ্য সংগ্রহের জন্য তিনি সহকর্মী সাংবাদিকদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের সাক্ষাৎকার নিতে যান।

আরো পড়ুন : চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

অভিযোগে বলা হয়েছে, মো. সামছুল ইসলাম সুবজ অফিসে প্রবেশের সময় সাংবাদিকদের পথরোধ করে গালিগালাজ করেন। পরে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিকদের ঘিরে ধরে চড়-থাপ্পড় মারার পাশাপাশি লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করেন। অভিযুক্তরা হুমকি দেন, সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের হত্যা করা হবে। স্থানীয় লোকজন ও সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এ ধরনের হামলার শিকার হচ্ছি। আমাদের নিরাপত্তা নেই, সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত মো. সামছুল ইসলাম সুবজ অভিযোগ অস্বীকার করেছেন। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, অভিযোগ প্রাপ্ত হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪০ দিনে কোন দেশে কত জন নিহত, বাংলাদেশি কতজন

ইরান-ইসরায়েল যুদ্ধ ৪০ দিনে কোন দেশে কত জন নিহত, বাংলাদেশি কতজন

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

রামেকে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

রামেকে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন ‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App