×

চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে নিহত শিশুর দাদা-দাদিসহ চারজন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) ও তার ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুক গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৭৩), তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫), সিএনজি চালক জিসান (৩৫) এবং অপর এক অজ্ঞাত যাত্রী।

আহত তাজুল ইসলাম জানান, স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে দেবীদ্বারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মেয়ে রৌশন আরা নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নাতি ইয়ামিনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিতে পাঁচ যাত্রী ছিল। বারেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘পাঠাও কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৯৩০১) সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেলে স্থানীয়রা কংসনগর এলাকা থেকে সেটি আটক করে পুলিশে সোপর্দ করে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত মা-ছেলের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনদের উপস্থিতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থলে তাদের একটি টিম কাজ করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App